শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অতিরিক্ত সুন্দর’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল কৃতি শ্যাননকে

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছে কৃতি শ্যানন। যদিও শুরুতে তার পথচলা এত সহজ ছিল না। একসময় তাকে একটি চরিত্রের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণটা ছিল—তার ‘অতিরিক্ত সুন্দর চেহারা’!

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি জানান, তার সাফল্যের পেছনে আছে লুকিয়ে থাকা হতাশা ও প্রত্যাখ্যানের গল্প। 

 অভিনেত্রীর ভাষায়, ‘সংগ্রামের সময় অনেক দিন ছিল, যখন আমি হতাশ হতাম, কাঁদতাম। কেউ কেউ বলত—‘তুমি বেশি সুন্দর।’ পর্দায় বাস্তব দেখাতে হলে তোমার মধ্যে কিছু অসম্পূর্ণতা থাকা দরকার।’

কৃতি আরও বলেন, ‘এই কথাগুলো শুনে মন খারাপ হতো, কিন্তু কিছু মানুষ ছিলেন যারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। সেই বিশ্বাসই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’

দিল্লিতে জন্ম কৃতির। তিনি ছিলেন প্রকৌশল বিভাগের ছাত্রী, কিন্তু মনের ভেতর ছিল বড় কিছু করার স্বপ্ন। 

অবশেষে ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার, টাইগার শ্রফের বিপরীতে। এতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের নজর কাড়ে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘বেরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘হাউসফুল ৪’—প্রতিটি ছবিতেই কৃতি প্রমাণ করেছেন তিনি কেবল বাণিজ্যিক অভিনেত্রী নন, বরং চরিত্রে নতুন রং আনতে জানেন। প্রতিটি ভূমিকায় নতুন আবেগ, নতুন মেজাজ—তাঁকে আজকের বলিউডে অন্যতম বহুমুখী নায়িকায় পরিণত করেছে।

২০২১ সালে মুক্তি পায় কৃতির ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ‘মিমি’। এতে একজন সারোগেট মায়ের চরিত্রে তার অভিনয় ছুঁয়ে যায় দর্শকের হৃদয়। সেই ভূমিকাতেই তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীদের কাতারে নিয়ে গেছে।

২০১৫ সালে শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’ ছবিতে দেখা যায় কৃতি শ্যাননকে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২ কোটি রুপি (প্রায় ১১০ কোটি টাকা), যার বড় অংশ আসে বিজ্ঞাপনী চুক্তি থেকে।

আগামী দিনে কৃতিকে দেখা যাবে ধানুশের বিপরীতে ‘তেরে ইশ্‌ক মে’ ছবিতে। একসময় ‘বেশি সুন্দর’ বলে ফিরিয়ে দেওয়া অভিনেত্রী আজ নিজের প্রতিভা, পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে প্রমাণ করেছেন—সৌন্দর্য নয়, আসল সাফল্য লুকিয়ে থাকে আত্মবিশ্বাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়