শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেন্নাই বিমানবন্দরে ভক্তদের হুড়োহুড়িতে নাজেহাল থালাপতি বিজয়, ছিঁড়ল পোশাকও

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়ে ভক্তদের উন্মাদনা বরাবরই তুঙ্গে। তবে সেই উন্মাদনা এবার চেন্নাই বিমানবন্দরে গিয়ে রূপ নেয় অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে। ভক্তদের অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে নাজেহাল হতে হয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফেরেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন ছবি ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রিয় তারকাকে একঝলক দেখার আশায় আগেই বিমানবন্দরে জড়ো হন হাজারো ভক্ত।

টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে বিজয়ের হাঁটাচলাই কঠিন হয়ে পড়ে। উন্মত্ত ভক্তরা তার জামাকাপড় ধরে টানাটানি শুরু করলে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তার।

ভক্তদের চাপে তার পরনের পোশাক ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। তবে দেহরক্ষীদের দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন এই সুপারস্টার।

এ ঘটনা নতুন নয় বলেই মনে করছেন অনেকে। সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে ও সামান্থা রুথ প্রভুর সঙ্গেও প্রায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো হাত ধরে টানাটানি, কখনো পোশাক ছিঁড়ে যাওয়ার ঘটনা—ভক্তদের এমন উগ্র আচরণে তারকাদের নিরাপত্তা নিয়ে চলচ্চিত্র মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়