শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্দায় বিষপানের দৃশ্যে অভিনয়ের পরই বাসায় মিলল অভিনেত্রী নন্দিনী সিএমের মরদেহ

নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে দক্ষিণ ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএমের। সোমবার (২৯ ডিসেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজের মৃত্যুর জন্য বাবা-মাকে দায়ী করে চিরকুট লিখে যাওয়ার খবরও উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। 

পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। কাকতালীয়ভাবে, সম্প্রতি শুটিং হওয়া ধারাবাহিকের একটি দৃশ্যে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে পুলিশ একে ‌‘আত্মহত্যা’ বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ নন্দিনী উল্লেখ করেছেন, মা-বাবা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও চিরকুটে পাওয়া গেছে। তবে বিষণ্নতার অন্য কারণগুলো নিয়ে পুলিশ এখনই বিস্তারিত কিছু জানায়নি।

কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কাজের সুবাদে ব্যাঙ্গালুরুতে বসবাস করতেন। কন্নড় ও তামিল টেলিভিশন অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত মুখ। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’, ‘নিনাদে না’, এবং ‘জিভা হুভাগিদে’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। 

নন্দিনীর এই আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ভারতের বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়