শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিয়ান খানের সঙ্গে নাম জড়ানো কে এই ব্রাজিলীয় সুন্দরী লারিসা বোনেসি?

বলিউড সুপারস্টাপর শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান নির্মাতা হিসেবে সদ্যই পরিচিতি গড়ে তুলেছেন। তবে কাজের আলোচনার থেকে তার প্রেম নিয়েই ভক্তদের আগ্রহ বেশি। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই আরিয়ানের সঙ্গে নাম জড়িয়েছে মডেল লারিসা বোনেসির। 

তবে এবার ব্রাজিলীয় সুন্দরী সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করার পর স্যোশাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তার স্বাভাবিক স্টাইল ও ব্যক্তিত্ব নিয়ে প্রশংসার বন্যা বইছে।

লারিসা বোনেসি একজন সুপরিচিত মডেল। তিনি ভারতের একাধিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন, পাশাপাশি সংগীত ভিডিও ও বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। 

বছরের পর বছর ধরে কাজের পাশাপাশি ফ্যাশন সেন্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বড় একটি অনুসারী গোষ্ঠী তৈরি হয়েছে।

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখেন লারিসা। তবে আরিয়ান খানের সঙ্গে তার নাম জড়ালেই প্রতিটি প্রকাশ্য উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।

সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে লারিসা এমন কিছু ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই নজর কাড়ে। সাদা–কালো রঙের স্টাইলিশ পোশাকে তাকে দেখা যায় আত্মবিশ্বাসী, পরিমিত আভিজাত্য আর স্বাভাবিক গ্ল্যামারে ভরা এক রূপে।

যা আলাদা করে নজর কেড়েছে, তা হলো—সবকিছু সহজ রেখেও কীভাবে লারিসা পুরো লুকটিকে আকর্ষণীয় করে তুলেছেন। পরিষ্কার কাট, সূক্ষ্ম নকশা আর নিখুঁত ফিটিং—সব মিলিয়ে পোশাকটি ছিল হাই-ফ্যাশনের ছাপযুক্ত, কিন্তু একেবারেই অতিরঞ্জিত নয়। অনুরাগীরা মন্তব্যে তাকে ‘স্টানিং’, ‘গর্জিয়াস’ ও ‘টোটাল ভাইব’ বলে প্রশংসায় ভাসিয়েছেন।

ছবিগুলো ভাইরাল হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার ঢল নামে। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার মন্তব্যে জুড়ে দিয়েছেন হৃদয় ও আগুনের ইমোজি।

অনেকেই আরিয়ান খানের নাম উল্লেখ করে লিখেছেন—‘দুজনকে একসঙ্গে দারুণ মানায়।’ আবার কেউ শুধু লারিসার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন।

ফ্যাশন হোক কিংবা আলোচনার আড়ালে থাকা উপস্থিতি—সব ক্ষেত্রেই লারিসা বোনেসি মানুষের কৌতূহল জাগিয়ে রাখছেন। তাঁর প্রতিটি নতুন উপস্থিতির সঙ্গে তাঁকে ঘিরে গুঞ্জন যেন আরও জোরালো হয়ে উঠছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়