শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বিচ্ছেদের পর আবেগঘন পোস্ট কণ্ঠশিল্পী সালমার

২০১১ সালে পারিবারিকভাবে কণ্ঠশিল্পী সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। সেই সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে বনিবনা না হওয়ায় সেই সংসারে বিচ্ছেদ ঘটে। 

তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন এই গায়িকা।

এর পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সাত বছরের মাথায় তার এই সংসারের বিচ্ছেদের খবর জানান স্বামী সানাউল্লাহ।

সানাউল্লাহ নূরেকে বিয়ের পর প্রথম সন্তান স্নেহাকে সেভাবে সামাজিক মাধ্যমে আনতেন না সালমা। তবে সম্প্রতি বিচ্ছেদের ঘটনা প্রকাশ্যে আসার পর সালমা স্নেহাকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন।

গতকাল স্নেহার জন্মদিন ছিল, এজন্যই এই আবেগমাখা পোস্ট। সালমা লিখেছেন, আজকে আমার স্নেহার জন্মদিন আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি।

তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল। কি মায়া ভরা মুখ, আমার কলিজা আমার আত্মা আমার নয়নের মণি। খুব ছোট বয়সে মা হয়ে ছিলাম, আমি নিজে বাচ্চা ছিলাম তখন। তোমাকে কেমন করে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাও যদি। কী যে করেছি পাগলামি; আমি জানি শুধু আর তোমার নানি জানে।

সালমা বলেন, ‘মাগো এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সব সুখ শান্তি পাও এই জীবনে। বাবার মুখ উজ্জল করো অনেক বড় হও। আকাশের মতো বিশাল হও, কেউ যেন আঙুল তুলে সহজে বলতে না পারে কিছু মেয়ে বলে। আমি দোয়া করি তোমরা দুই বোন নিজেকে আলো রূপে তৈরি করবে। বাবা মা চিরোজীবন দুনিয়াতে থাকবে না। একদিন ওই পরপারে চলে যেতে হবে। কেউ যেন বিপদে না ফেলতে পারে।’

সালমা আরো বলেন, ‘নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়। নিজেকে আলো তৈরি করবে যাতে বিপদ আসলে পথ দেখে চলতে পারো। অন্যকে বিশ্বাস করে আলো বানাবে না। অন্ধকারে সে ফেলে গেলে জীবন চলতে কঠিন হবে। নিজে আলো হলে যত বাধা আসুক নিজের আলো তে ঠিক পথ খুঁজে পাবে। মাগো আল্লাহ তোমাকে সব সুখ শান্তি দান করুক। তুমি ভালো থাকলে আমার দুনিয়া সুখের জান্নাত।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়