শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বিয়ের আসর থেকে পালিয়েছিলেন তৌকির-বিপাশা

ছোটপর্দার খ্যাতনামা তারকা জুটি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। নব্বই দশকের টিভি পর্দার দর্শকপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও স্বামী-স্ত্রী।  এখন আর আগের মতো নিয়মিত শোবিজে কাজ না করলেও তাদের নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ যেন ঠিক আগের মতোই আছে।

১৯৯৯ সালের ২৩ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌকির ও বিপাশা। এবার বিয়ের অনুষ্ঠানের দিনের মজার এক ঘটনা সম্প্রতি শেয়ার করলেন তৌকির। মাছরাঙা টেলিভিশনের 'স্টার নাইট' নামক অনুষ্ঠানে হাজির হয়ে এই নির্মাতা ও অভিনেতা সেদিনের স্মৃতি রোমন্থন করে জানান, বিয়ের অনুষ্ঠানের দিন তালিকার বাইরে এত মানুষ এসে পড়েছিলেন যে, ওই চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে দুজনকে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে আসতে হয়েছিল।  

অভিনেতা বলেন, ‘আমাদের তো এক পর্যায়ে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে হল। এতো মানুষ এসেছিলেন, তারা খুব ভদ্রভাবেই উপস্থিত ছিলেন। কিন্তু জনতার চাপ সামলানো সম্ভব হচ্ছিল না। যার কারণে এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হল বর ও কনেকে অনুষ্ঠানের জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে। পিছনের দরজা দিয়ে বের করে আমাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।’

তৌকির-বিপাশার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে। বর ও কনের দুই পরিবার মিলে চার হাজার অতিথিকে দাওয়াত দিলেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ছয় থেকে সাত হাজার মানুষ। আর এতেই বাধে বিপত্তি!

এ প্রসঙ্গে তৌকির বলেন, ‘কেউ আসলে খেতে যাননি, সবাই শুধু এক নজর দেখতে গেছেন বা ভালোবেসে গেছেন। আফজাল হোসেন ভাইসহ অনেকেই বনানীর একটি রেস্টুরেন্টে খাবার করেছেন। এমন অনেক মজার ঘটনা আছে যা আনন্দের।’ 

অনেকদিন ধরেই দেশের শোবিজে অনিয়মিত এই তারকা দম্পতি ছেলে-মেয়েকে নিয়ে কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন।  সর্বশেষ ২০২১ সালে তৌকীর আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’ শিরোনামের একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এদিকে, বিপাশা বর্তমানে আন্তর্জাতিক শিল্পকর্মের দল ‘দ্য আর্ট ডোম’-এর সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়