শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিনিটে ১ কোটি: গোয়ায় ৬ মিনিটের নাচে তামান্নার পারিশ্রমিক ৬ কোটি রুপি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য। ২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে কার্যত ঝড় তুলেছিলেন তিনি।

এবার পারিশ্রমিকের অঙ্কে রীতিমতো তাক লাগালেন এ নায়িকা। মাত্র কয়েক মিনিটের নৃত্য পরিবেশনার জন্য তিনি নিয়েছেন কোটি কোটি রুপি। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে তার পারফরম্যান্স ঘিরে তৈরি হয় তুমুল উন্মাদনা।

‘আজ কি রাত’ গানে ঝড় তোলা তামান্না ভাটিয়া সম্প্রতি গোয়ার এক জমকালো অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট মঞ্চে নেচে তিনি পারিশ্রমিক নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ প্রতি মিনিটের জন্য পেয়েছেন এক কোটি রুপি।

অনুষ্ঠানস্থলে তামান্নাকে সামনে থেকে দেখার জন্য দর্শকদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। চড়া দামে টিকিট বিক্রি হয়। তামান্না মঞ্চে উঠতেই দর্শকদের উচ্ছ্বাস ছাপিয়ে যায় সব সীমা। নাম ধরে চিৎকার, করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতসসহ আরও বেশ কয়েকজন শিল্পী। তামান্নার পারফরম্যান্স ঘিরে ছিল আলাদা আলোচনাও।ব্যক্তিগত জীবনে গেল বছর বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও পেশাগত জীবনে থেমে নেই তামান্না। 

‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’ থেকে শুরু করে ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে নাচতে পর্যন্ত। নতুন বছরেও তার দাপট অব্যাহত থাকবে বলেই মনে করছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়