শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি পরিবারের বধূ হতে চলেছেন শ্রদ্ধা কাপুর

বলিউডে ফের বিয়ের সানাই বাজতে চলেছে। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনাই বাস্তবের পথে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ, ডিনার ডেট থেকে শুরু করে আম্বানিদের হাই-প্রোফাইল পার্টিতেও একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এই জুটিকে।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের বিয়ের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টই বলেন, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।

শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত নাম হলেও ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনেই তার রাজত্ব। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় আয়োজন। পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায়, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই যুগলের।

যদিও এখনো শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়