শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তির খোঁজে কাতারের রাজকীয় বাড়িতে সাইফ আলি খান

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের ব্যস্ত জীবন যখন দমবন্ধ হয়ে ওঠে, ঠিক তখনই ছুটে গেলেন দোহায়। গ্ল্যামার জগৎ থেকে দূরে একটু শান্তির খোঁজে তিনি পাড়ি জমালেন নিজের কেনা নতুন বাড়িতে। সম্প্রতি সেই রাজকীয় বাড়ির অন্দরমহল ভক্তদের ঘুরিয়ে দেখালেন অভিনেতা।

মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিংবা পৈতৃক সূত্রে পাওয়া বিশাল ‘পতৌদি প্যালেস’ থাকা সত্ত্বেও কেন কাতারে নতুন বাড়ি? সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সাইফ আলি বলেন, এ বাড়িটি দারুণ শান্ত আর নিভৃত।

মুম্বাইয়ের রাস্তায় বের হলেই পাপারাজ্জিদের ভিড়। কিন্তু দোহার এ বাড়িতে গোপনীয়তা বজায় থাকে ষোলোআনা। এখানে নিজের মতো করে চিন্তা করা যায়, কাজের চাপ থেকে ছুটি মেলে সহজেই বলে জানান সাইফ।

অভিনেতার চোখধাঁধানো অন্দরসজ্জা নতুন এ ডুপ্লেক্স ভবনের সাজসজ্জায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়ির সদর দরজা খুললেই দেখা যায় বিশাল এক ব্যালকনি, যেখানে রাখা আছে আরাম কেদারা। সেখান থেকেই দিগন্ত জোড়া সূর্যাস্ত উপভোগ করেন বলি অভিনেতা। সামনেই স্বচ্ছ জলরাশির বিশাল সুইমিংপুল। ঘরের দেয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে হালকা শান্ত রঙ আর স্বচ্ছ পর্দা, যা ঘরকে আরও স্নিগ্ধ করে তুলেছে। পড়াশোনা আর শরীরচর্চায় সময় পার বই পড়তে দারুণ ভালোবাসেন সাইফ আলি খান।

শোবারঘরের জানালার পাশেই রাখা আছে একটি ছোট সোফা ও ল্যাম্প। অলস দুপুরে বই হাতে ওই সোফায় বসে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। তবে বিলাসিতার পাশাপাশি ফিটনেসেও কোনো ছাড় দেন না অভিনেতা। এ ভবনের নিচেই রয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম, যেখানে নিয়ম করে প্রতিদিন শরীরচর্চা করেন অভিনেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়