শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সাদ্দাম আপনি কাঁদেন, অনেক কাঁদেন': শাওন

“মায়ের দিকে খেয়াল রাখিস। আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না—এইটাই কষ্ট।” কারাগারে থাকা অবস্থায় লেখা এই চিঠির শেষ লাইনের বেদনাই বাস্তব হয়ে ধরা দিল যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন লেখা প্রকাশ করেছেন। পোস্টটির সঙ্গে তিনি যুক্ত করেছেন সাদ্দামের লেখা একটি চিঠির ছবি।

পোস্টে শাওন উল্লেখ করেন, কারাগারে থাকা অবস্থায় লেখা সাদ্দামের চিঠির শেষ দুই লাইনে ছিল—“মায়ের দিকে খেয়াল রাখিস। আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না—এইটাই কষ্ট।”

তিনি লেখেন, ছেলেটা আজ তার বাবার কোলে উঠেছে…। কারা ফটকে সাদ্দাম আজ তার নয় মাস বয়সী ছেলেটাকে প্রথমবারের মতো কোলে নিয়েছে। ও দুঃখিত, ভুল বললাম- কারা ফটকে সাদ্দাম আজ তার নয় মাস বয়সী ‘মৃত’ ছেলেটাকে প্রথমবারের মতো কোলে নিয়েছে।

পোস্টে আরও বলা হয়, খবরে দেখা গেছে—মৃত সন্তানকে কোলে নিয়ে সাদ্দাম তার স্ত্রীর মরদেহ স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েন। 

শাওনের ফেসবুক পোস্টে সাদ্দামের উদ্দেশে লিখেন, সাদ্দাম আপনি কাঁদেন, অনেক কাঁদেন, চিৎকার করে কাঁদেন। তারপর অভিশাপ দেন সেই মানুষরূপী অমানুষগুলোকে- যাদের কারণে আজ আপনার এইদিন দেখতে হলো। 

পোস্টের শেষাংশে একটি প্রশ্নও তোলেন অভিনেত্রী। তিনি লেখেন—কোনো জাদুঘরে কি এই চিঠির স্থান হবে মাননীয় উপদেষ্টাদের দল?

উল্লেখ্য, স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালী ও নয় মাসের শিশু সন্তান নাজিমের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকেই শেষবারের মতো তাদের মরদেহ দেখেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাফটকে আনা হলে কারা কর্তৃপক্ষ পাঁচ মিনিটের জন্য ছয়জন স্বজনসহ সাদ্দামকে মরদেহ দেখার সুযোগ দেয়।

পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ ও তার শিশুসন্তানের নিথর দেহ উদ্ধার করা হয় এবং প্রাথমিকভাবে হতাশাজনিত কারণে সন্তান হত্যার পর আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মামলায় কারাবন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন নাকচ করায় মরদেহ কারাফটকে আনার ব্যবস্থা করা হয় বলে স্বজনেরা জানান।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়