শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার অভিনেত্রী মৌনী রায় পারফরম্যান্সের সময় কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা, এরপর যা ঘটল(ভিডিও)

উৎসবের উচ্ছ্বাস আর করতালির শব্দের মাঝেই ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকসারিতে থাকা কয়েকজন বয়স্ক ব্যক্তির অশালীন আচরণে মুহূর্তেই বদলে যায় পুরো সেখানকার পরিবেশ, আনন্দের মঞ্চ রূপ নেয় আতঙ্কের অভিজ্ঞতায়। এ ঘটনায় চুপ না থেকে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী, যা ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।

নিজের নিরাপত্তা ও নারী সম্মানের বিষয়টি সামনে এনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মৌনী রায় জানান, মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। মৌনী সরাসরি এর প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে পারফরম্যান্সের সময় সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন।

শুধু তাই নয়, মৌনী তাদের সংযত হতে বললে তারা মঞ্চে গোলাপ ফুল ছুড়তে শুরু করেন। আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেন অভিনেত্রী। জানান, বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পেশাদারিত্বের খাতিরে শেষ পর্যন্ত পারফর্ম করেন।

ঘটনার পর নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে মৌনী রায় বলেন, আমার মতো একজনকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায়?

মৌনী আরও বলেন, শিল্পীদের শিল্পের মাধ্যমেই মূল্যায়ন করা উচিত; এমন অভব্য আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মৌনী রায় মূলত ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তার এই অভিযোগটি বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নারী নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়