শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানুশ–ম্রুণালের বিয়ের ছবি ভাইরাল, গুঞ্জন নিয়ে যা বললেন তারকা যুগল

বেশ কিছু দিন ধরেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে— আসছে ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নাকি চারহাত এক হতে চলেছে এ তারকা জুটির। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন গুঞ্জনে পানি ঢেলেছেন এ তারা।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিয়ের গুঞ্জনের মাঝে একটি পোস্টে ম্রুণাল লিখেছেন—‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ইঙ্গিতবাহী পোস্টের মাধ্যমেই বিয়ের গুঞ্জনে পানি ঢেলেছেন তিনি। বুঝিয়ে দেন যে, এই খবর একেবারেই ভিত্তিহীন।

অন্যদিকে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি এড়িয়ে যান অভিনেতা ধানুশ। তিনি বলেছেন—এটি একেবারেই ভুয়া খবর।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ধানুশ-ম্রুণালের বিয়ের ছবি। তাদের ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিয়ের ফিসফাসে প্রশ্ন উঠেছে— তাহলে কি সত্যি সত্যিই সবাইকে চমকে দিয়ে চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন এ তারকা জুটি?

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গেছে, বর ও কনের সাজে ধানুশ ও ম্রুণাল। সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাক পরেছেন অভিনেতা ধানুশ। অন্যদিকে কাঞ্জিভরম ও গহনায় সেজে আছেন ম্রুণাল। দক্ষিণী রীতি মেনে তাদের বিয়ে করতে দেখা যায়।

তাদের বিয়ের আসরের সেই ছবিতে আরও দেখা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকার উপস্থিতি। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘চারহাত এক হলো ম্রুণাল-ধানুশের।

চেন্নাইতে বসেছিল তাদের বিয়ের আসর। আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চারহাত এক হয়েছে। যেহেতু বিনোদন দুনিয়ার এ দুই তারকাকে নিয়ে বহুদিন ধরেই বিয়ের গুঞ্জন চলছে, তাই প্রথমে অনেকেই এ ছবি দেখে আশ্বস্ত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়