শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরিজিতের অবসরের ঘোষণা: মান ভাঙাতে জিয়াগঞ্জে সশরীরে হাজির আমির খান

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় অরিজিৎ সিং। এ নিয়ে যখন সবাই হতাশ তখন তার জিয়াগঞ্জের বাড়িতে বলিউড সুপারস্টার আমির খান। তবে কি অরিজিৎকে ফেরাতে মুম্বাই থেকে ছুটে এলেন অভিনেতা? প্রশ্ন অনেকের মনে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরের জিয়াগঞ্জে আগমনের খবর ঢেকে রাখতে কম চেষ্টা করা হয়নি। শুরুর দিকে সফল হলেও শেষে সম্ভব হয়নি। অরিজিতের স্টুডিওতে যাওয়ার পথে পাপারাজ্জিদের হাতে ধরা পড়েন অভিনেতা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চামড়ার জ্যাকেট গায়ে গাড়িতে উঠছেন তিনি। চুল উল্টে আঁচড়ে হেয়ারব্যান্ডে বন্দি। তাকে ঘিরে নিরাপত্তারক্ষী। দ্রুত গাড়িতে উঠতে দেখা যায় তাকে। উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন তিনি।

এদিকে অরিজিতের বাড়িতে আমিরের উপস্থিতি নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ মনে করছেন গায়ককে ফেরাতে এসেছেন। আবার কেউ মনে করছেন, সিনেমা বানাবেন অরিজিৎ। তবে কি আমিরই হচ্ছেন তার ছবির নায়ক?

তবে সূত্রের খবর, বলিউডের তাবড় প্রযোজকের সঙ্গে ছবিতে গাওয়ার আগাম চুক্তি ছিল গায়কের। আচমকা অবসর ঘোষণা করায় ফাঁপরে পড়েছেন তাঁরা। এই দলে সম্ভবত আমির খানও। তাই হয়তো তড়িঘড়ি ছুটে এসেছেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে। সূত্র: ঢাকা মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়