শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন: মুখ খুললেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাদের যৌথ উপস্থিতি ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। অনেকের মনেই প্রশ্ন ছিল—শাকিব খানের সঙ্গে কি ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল ফারিয়ার? 

অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বিষয়টি অস্বীকার করেন। অভিনেত্রীর ভাষ্য, শাকিব খানের সঙ্গে তার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। 

ফারিয়া বলেন, শাকিব খানের সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।

‘শাহেনশাহর’ পর শাকিব ও ফারিয়াকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি।

কেন এরপর আর তাদের জুটি হয়নি—এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়।

এই অভিনেত্রী বলেন, এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়