শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুখ্যাত এপস্টেইন ফাইলসে এবার বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

ঠোঁটকাটা স্বভাবের নির্মাতা হিসেবে পরিচিত অনুরাগ কাশ্যপ, যিনি সালমান খানকে নিয়েও সোজাসাপ্টা কথা বলতে ছাড় দেন না। নানা ইস্যুতে কথা বলে বিতর্কে জড়ানো এই নির্মাতার নাম এবার নতুন করে বিতর্কে জড়াল। বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেওয়া এপস্টেইন ফাইলসে এবার এই বলিউড নির্মাতার নাম উঠে এসেছে। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ ৩০ লাখ নথির বিশাল এই ফাইল প্রকাশ করেছে। 

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনসংক্রান্ত প্রকাশিত এই নথিতে থাকা একাধিক ই-মেইলে তার নাম পাওয়া গেছে, যেখানে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ই-মেইলগুলো তিন ব্যক্তির মধ্যে আদান-প্রদান হয়েছিল, যেখানে আলোচনায় ছিলেন এপস্টেইন নিজেও। 

নথিতে থাকা ই-মেইলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এপস্টেইনের কিউবা সফরসহ বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় অনুরাগের নাম আছে। মূলত বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসাবিষয়ক একটি কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের তালিকায় তার নাম রাখা হয়েছিল। 

তবে বলিউড নির্মাতা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিনা বা সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়েছিলেন কিনা, তার কোনো প্রমাণ এখনো সামনে আসেনি।এমনকি এপস্টেইনের সঙ্গে অনুরাগের সরাসরি সাক্ষাতের কোনো তথ্যও প্রকাশ পায়নি। বিষয়টি নিয়ে অনুরাগ কাশ্যপ নিজেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। 

বিতর্কিত এসব নথিতে এই পরিচালকের নাম আসায় ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

এর আগে বিতর্কিত এসব নথিতে ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নাম উঠে এসেছিল, যিনি নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির মা। এ নিয়েও সমালোচনা চলছেই। 

পাশাপাশি আন্তর্জাতিক মহলের অনেক তারকা ও রাজনীতিকের নামও আছে এতে। তাদের মধ্যে প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন, অভিনেত্রী-গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক অন্যতম। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়