শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনার মুখে অবশেষে স্বামীর ছবি প্রকাশ্যে আনলেন পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী লাইবা খান কিছুদিন আগে সৌদি আরবের মদিনায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই সময় বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন তিনি। কিন্তু বিয়ের খবর সবাইকে জানালেও স্বামীর পরিচয় গোপন রাখেন তিনি। স্বামীর মুখের কোনো ছবি প্রকাশ করেননি অভিনেত্রী। এবার সব স্পষ্ট করলেন।

সামাজিক মাধ্যমে বিয়ের খবর জানালেও লাইবা খান স্বামীর ছবি প্রকাশ না করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা এ বিষয়টি নিয়ে নানা সমালোচনা করেন। বিভিন্ন ধরনের কটাক্ষ শুরু হলে তা নজরে পড়ে অভিনেত্রীর। সেই তীব্র সমালোচনার জবাবে এবার স্বামীর মুখ দেখিয়েছেন  লাইবা খান।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী লাইবা খানের বিয়ের দোপাট্টায় লেখা নাম থেকে বোঝা যায়―তার স্বামীর নাম জাওয়াদ আলি। বিয়ের সময় স্বামীর মুখ দেখালেও বর্তমানে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রাকবিবাহ অনুষ্ঠান মায়ুনের ছবি পোস্ট করেছেন।

সেখানে তার স্বামীর মুখ স্পষ্টভাবেই দেখা গেছে। বিয়েতে সোনালি রঙের টিলা ও ঐতিহ্যবাহী উজ্জ্বল কমলা রঙের পিশওয়াসে নিজেকে সাজিয়েছিলেন লাইবা খান।  অন্যদিকে তার স্বামী জাওয়াদ সেজেছিলেন মার্জিত অফ-হোয়াইট কুর্তার সঙ্গে ম্যাচিং কোটে। রোদে ভেজা ছবিগুলোয় বেশ প্রাণবন্ত দেখা গেছে।

সামাজিক মাধ্যমে স্বামীর ছবি পোস্ট করে লাইবা খান ক্যাপশনে লিখেছেন— এবার খুশি হও, সবাই মাশআল্লাহ বলো। এ পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা প্রিয় তারকাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়