শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ইউনিভার্স জয়ের মূলমন্ত্র জানালেন সুস্মিতা সেন

ভারতের প্রথম মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রতিযোগিতায় জেতার আগে তার কি ভয় লাগেনি? তার কি হাত-পা ঠান্ডা হয়নি? অবশ্যই হয়েছে। সেই ভয়কে নিজেই অতিক্রম করেছিলেন অভিনেত্রী। হয়েছিলেন মিস ইউনিভার্স। 

সুস্মিতার মতোই হয়তো মিস ইউনিভার্স প্রযোগিতায় আপনি অংশগ্রহণ করছেন কিংবা করবেন। এতে আপনার টেনশন হচ্ছে। ভয় করছে। তাদের জন্য ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন।

অভিনেত্রী মনে করেন, ভয়কে জয় করতে হলে প্রথমে তাকে কাজটাকে আপন করে নিতে হয়। নিজের সেরাটা দেওয়ার তাগিদ তৈরি হয়। তাহলেই সেই কাজ জয় করা যায়। নিজের লক্ষ্যে পৌঁছানো যায়।

প্রতিযোগিতার আগে কয়েক মিনিট নিজের সঙ্গে সময় কাটাতে পরামর্শ দিয়েছেন সাবেক এ সুন্দরী। তাতে দুশ্চিন্তা দূর হয়। মন অনেকখানি শান্ত হয়। ইতিবাচক এনার্জি তৈরি করতে হয় নিজের মধ্যে। এর জন্য ডিপ ব্রিদিং অত্যন্ত কার্যকারী এক্সারসাইজ। মনকে ডিটিক্স করা জরুরি।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন এবং পরে ১৯৯৪ সালে মিস ইউনিভার্স মুকুট জয় করেন। তিনিই প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। বলিউড সিনেমায় কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। সিনেমায় তার কাজের জন্য তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

এ ছাড়া ২০০০ সালে সুস্মিতা সেন 'রেনি' নামে এক মেয়েশিশুকে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে একাকী নারী হিসেবে শিশু দত্তক নেওয়ায় অভিভাবকত্ব নিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। কিন্তু মুম্বাই আদালত তাদের আবেদন রদ করে এবং সুস্মিতা জয়লাভ করেন। ২০১০ সালের ১৩ জানুয়ারি তিনি 'আলিশা' নামে তিন মাস বয়সি মেয়েশিশুকে দত্তক নেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়