শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে অনুমতিহীন কলেজে প্রবেশ: বিতর্কে আমির খান-অরিজিৎ সিং

ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সংগীতশিল্পী অরিজিৎ সিং এর বাড়িতে বেড়াতে যান বলিউড অভিনেতা আমির খান। তাদের সাক্ষাৎ আলোচনায় এলেও এবার তারা জড়িয়ে গেলেন এক বিতর্কে। জানা গেছে, মধ্যরাতে একটি সরকারি কলেজে ঢোকেন তারা, আর সে থেকেই বিতর্ক তৈরি। 

ভারতীয় গণমাধ্যমের খবর, ঘটনাটি গত ৪ ফেব্রুয়ারির। এদিন দিবাগত রাত ১টার পর অরিজিৎ সিং ও আমির খান প্রায় ২০ জন সঙ্গী ও ১০টি মোটরসাইকেল নিয়ে জিয়াগঞ্জের রানী ধন্যা কুমারী সরকারি কলেজে প্রবেশ করেন। 

সেখানে তারা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সময় কাটান। এই সময়ের মধ্যে তারা কলেজের ইনডোর গেমস হলে ব্যাডমিন্টন খেলেন এবং ভিডিও শুটিং করেন বলে জানা গেছে। রাত ২টা ২৫ মিনিটে তারা কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেন।

মূলত, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এমন প্রবেশ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তৈরি হয় নানা সমালোচনা।

জিয়াগঞ্জের ওই সরকারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী সামাজিক মাধ্যমে কলেজের সিসিটিভি ফুটেজ শেয়ার করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তার অভিযোগ, এই দুই তারকা স্থানীয় নাইট গার্ডকে প্রভাবিত করে এবং কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেন। ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, বিখ্যাত মানুষ বলেই কি যা খুশি তা-ই করা যায়? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি এতটাই অবজ্ঞার বিষয়?

অধ্যক্ষ আরও দাবি করেন, বাণিজ্যিক উদ্দেশ্যেই তারা রাতের অন্ধকারে কলেজ চত্বর ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ বেআইনি।

অধ্যক্ষ অজয় অধিকারী সিসিটিভি ফুটেজসহ দুটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে রহস্যজনকভাবে কিছু সময় পরই তিনি পোস্টগুলো মুছে ফেলেন। নতুন এক পোস্টে তিনি জানান, কোনো এক মহলের চাপ এবং অনুরোধে তিনি পোস্টগুলো ডিলিট করতে বাধ্য হয়েছেন। তবে কেন এবং কার চাপে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

অরিজিৎ সিংয়ের গ্রামের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানে অরিজিতের স্টুডিও ও বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন আমির খান। তাদের একসঙ্গে ঘুড়ি ওড়ানো বা আড্ডা দেওয়ার ছবি ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেললেও, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যরাতে অনধিকার প্রবেশ নিয়ে বর্তমানে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই বিষয়ে এখন পর্যন্ত আমির খান বা অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়