শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব ও মান্না ‘আনপ্যারালাল’, ঢালিউডে শাকিবের তুলনা মান্নার সঙ্গেই: সোহেল রানা

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। সম্প্রতি এক পডকাস্টে তিনি প্রয়াত চিত্রনায়ক মান্নার ভূয়সী প্রশংসা করেন। আলাপের এক পর্যায়ে দেশীয় চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খানের কথাও উঠে আসে।  

সোহেল রানার মতে, জীবিত অবস্থায় চলচ্চিত্রে মান্নার একক আধিপত্য ছিল। এমনকি সেই সময়ে তার সঙ্গে পাল্লা দিয়ে ওপরে ওঠা যেকোনো নায়কের জন্যই কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি। 

মান্নাকে নিয়ে সোহেল রানার ভাষ্য, ‘চলচ্চিত্র অঙ্গনে মান্নার নিজস্ব একটা ভাষা ছিল। টাঙ্গাইল তথা ময়মনসিংহ অঞ্চলের রেশ ছিল তার কথায়। এ ভাষা মান্নার কণ্ঠে মানিয়ে যেত। এটা দর্শক পছন্দ করতেন। যেটা অন্য কারো ছিল না। পুরো দেশেই সে তার ভাষাকে পপুলার করেছে। এমন ঘটনা ঢালিউডে খুবই কম।’ 

প্রয়াত চিত্রনায়কের অভিনয়ের প্রশংসা করে সোহেল রানা বলেন, ‘মান্নার অভিনয়টা ছিল সব সময়ই ভিন্ন। অভিনয়ের দক্ষতা তার মধ্যে যেমন ছিল, তেমনি যেকোনো চরিত্রে সহজে মানিয়ে যেতেন। দর্শকদের তিনি কবজায় রাখতে পারতেন।’ 

মান্নার সময় সিনেমায় সকল দর্শকই মান্নাকে পছন্দ করত উল্লেখ করে অভিনেতা আরও বলেন, ‘আমাদের সময় কিন্তু দেখা গেছে; দু-একজন আমাদের পক্ষে বলতেন, আবার কেউ আমাদের রাজ্জাকের বিপক্ষে বলতেন। কিন্তু মান্না যখন ছিলেন, তখন দর্শকেরা শুধু মান্নার কথা বলতেন। মান্নার বিপরীতে কেউ কথা বলতেন না।’ 

ঢালিউডে বর্তমানে শাকিবের জনপ্রিয়তাও ঠিক মান্নার মতোই জানিয়ে এই কিংবদন্তি অভিনেতার ভাষ্য, ‘মান্নার মতোই এখন শাকিবের কাছাকাছি কেউ নেই। শাকিব আনপ্যারালাল। মান্না মানেই একটা সময় ছিল সিনেমা হিট। যে কারণে প্রযোজকেরা তাকে নিয়ে লগ্নি করতে ভরসা পেতেন। এখন শাকিবের সিনেমায় লগ্নি করতে এই ভরসা পান।’ 

এর আগে এক সাক্ষাৎকারে শাকিবও জ্যেষ্ঠ এই অভিনেতার সুরেই মান্নাকে প্রশংসায় ভাসিয়েছিলেন।  ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মান্না।  মৃত্যুর ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো তার দর্শকপ্রিয়তা যেন আগের মতোই আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়