শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে পালিয়ে গিয়েছিল ম্রুণালের সাবেক প্রেমিক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হতে পারে—এমন গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। এই সময়েই নিজের অতীত প্রেমের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন ‘সীতা রামাম’ খ্যাত অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানান, ছোটপর্দা থেকে বড়পর্দায় যাত্রার সময় তার ব্যক্তিগত জীবন ছিল বেশ চ্যালেঞ্জিং। তার তৎকালীন প্রেমিক ছিলেন অত্যন্ত রক্ষণশীল পরিবারের। অভিনয়কে পেশা হিসেবে নেওয়া এবং ব্যস্ত জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।

ম্রুণালের ভাষায়, ‘আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল, তোমার হঠকারিতার সঙ্গে আমি তাল দিতে পারব না।’

তবে সেই বিচ্ছেদকে এখন  ‘শাপে বর’ হিসেবেই দেখছেন ম্রুণাল ঠাকুর। অভিনেত্রীর ভাষায়, ওই সময় সম্পর্কটি ভেঙে যাওয়া তার জন্য এক ধরনের আশীর্বাদ ছিল। তিনি মনে করেন, চিন্তাধারার এই অমিল ভবিষ্যতে আরও বড় জটিলতা তৈরি করতে পারত, বিশেষ করে সন্তান লালন-পালনের ক্ষেত্রে।

এদিকে ধানুশের সঙ্গে তার বিয়ে নিয়ে গুঞ্জন আরও জোরাল হলেও বিষয়টি এখনো পুরোপুরি নেটিজেনদের আলোচনাতেই সীমাবদ্ধ। ভক্তরা অপেক্ষায় আছেন—তারকা জুটির পক্ষ থেকে কবে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়