শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ আলি খানের পোশাকে ৪২ লাখ রুপির ব্রোচ

বলিউড অভিনেতা সাইফ আলি খান তার অনবদ্য ফ্যাশন সেন্স ও রুচিশীল পোশাকের জন্য বরাবরই পরিচিত। এবার মুম্বাইয়ে একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি পুরো কালো রঙের একটি পোশাকে হাজির হয়ে নজর কেড়েছেন এই অভিনেতা। 

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে মুম্বাইয়ের একটি টিফানি অ্যান্ড কো. বুটিক পরিদর্শন করেন সাইফ। সেখান থেকে বের হওয়ার সময় দুজন ক্যামেরাবন্দি হন যেখানে কারিনার হাতে ছিল একটি শপিং ব্যাগ, আর সাইফের পোশাকে একটি ঝলমলে বিলাসবহুল ব্রোচে আলাদাভাবে নজর কাড়ে। 

জানা যায়, ব্রোচটি টিফানি অ্যান্ড কো.-র বিখ্যাত ডিজাইনার জঁ শ্লুমবার্গারের তৈরি। সোথেবিজ ওয়েবসাইট অনুযায়ী, এর মূল্য ৪৭,০০০ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৪২.৪ লাখ রুপি। 

এই ১৮ ক্যারেট ব্রোচটি হলুদ সোনা ও প্লাটিনাম দিয়ে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে রুবি, হীরা ও সিট্রিন পাথর। পাখির আকৃতির এই নকশায় রয়েছে ৭১টি গোলাকার হীরা, একটি রাউন্ড রুবি এবং একটি কুশন-শেপড সিট্রিন। 

এখানে বসানো প্রতিটি হীরার ওজন প্রায় ৩ ক্যারেট, সিট্রিনটির ওজন ৫৫ ক্যারেট। পুরো ব্রোচটির ওজন ৪০.৩ গ্রাম। মূলত বিলাসবহুল এই নকশার কারণেই ব্রোচটির দাম এত বেশি। 

টিফানি বুটিকে সাইফ ও কারিনার পোশাক 

এদিন সাইফ আলি খানের পরনে ছিল কালো রঙের স্ট্রেট প্যান্ট, তার সঙ্গে ম্যাচিং টি-শার্ট ও একটি টেইলার্ড ব্লেজার। আর পোশাকে থাকা রুবি-হীরা-সিট্রিনের ব্রোচটি অভিনেতার ব্যক্তিত্বে যোগ করে ‘নট-সো-কোয়ায়েট লাক্সারি’-র ছোঁয়া। তার এই লুকটাকে পূর্ণতা দেয় কালো জুতা ও রোদচশমা। 

অন্যদিকে, কারিনা কাপুর খানকে দেখা যায় হাঁটু পর্যন্ত লম্বা ক্লাসিক কালো পোশাকে। খোলা চুল, স্টাডেড নেকলেস, কানের দুল ও ব্রেসলেট দিয়ে এদিন নিজেকে সাজিয়েছিলেন বলিউড অভিনেত্রী। তার প্রিন্টেড কালো স্টিলেটো জুতা লুকটিকে করে তোলে আরও আকর্ষণীয় ও এলিগ্যান্ট। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়