শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৭ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ, এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই: ইরফান

শিক্ষার্থীদের সতর্ক করলেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। এই অভিনেতা ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ। দেশের নতুন সরকার শপথের দিন কেন এমন প্রসঙ্গ সামনে আনলেন এই অভিনেতা?

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

এই অভিনেতা তাঁর পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি জুড়ে দিয়েছেন। সেখানে নিজের এএসএসি পাস করার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাজ্জাদ লিখেছেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

ইরফানের এই ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সাত শতাধিক বার ভক্তরা ভাগাভাগি করেন। তবে ভক্তরাও নানা রকম মজার মন্তব্য করছেন। তাহের রাব্বী নামের একজন লিখেছেন, ‘আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।’ শোয়েব তাহসিন নামের একজন লিখেছেন, ‘এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।’ রেহনুমা নামের একজন লিখেছেন, ‘সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়