শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ কোটি রুপির দাবিতে রণবীর সিংকে হুমকি গ্যাংস্টারদের

মুম্বাই চলচ্চিত্রপাড়ায় আবার অস্বস্তির হাওয়া। আন্ডারওয়ার্ল্ড-যোগের আশঙ্কায় বলিউডজুড়ে বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। সালমান খানের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং।

কয়েক দিন আগেই গ্যাংটির সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি রণবীরকে ভয়েস মেসেজে হুমকি দিয়েছিলেন। সেখানে অভিনেতাকে ‘লাইনে’ আসার কথা বলা হয়েছিল। তবে এবার সেই হুমকি কেবল কথায় সীমাবদ্ধ থাকেনি, রণবীরের কাছে দাবি করা হয়েছে নগদ ১০ কোটি রুপি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে আমেরিকার একটি নিবন্ধিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে রণবীর সিংয়ের কাছে ১০ কোটি রুপি দাবি করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভয়েস নোটে সরাসরি হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

হুমকির পরপরই রণবীর ও তার স্ত্রী দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের আবাসনে নিরাপত্তা জোরদার করা হয়। আবাসনের বাইরে ছয়জন সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। গোটা ভবন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এমনকি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিনেতার ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে। 

এর আগে, পাঠানো একটি ভয়েস নোটে রণবীরের পাশাপাশি পরিচালক রোহিত শেট্টির নামও উল্লেখ করা হয়েছিল।

হুমকিদাতার পাঠানো সেই অডিও বার্তায় রণবীরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘রণবীর সিং, তুমি উপদেশ দিতে খুব ভালোবাসো। এবার আমার কথা শোনো। তোমার অধীনে যারা কাজ করে ম্যানেজার, স্টাফ সবার তথ্য আমাদের হাতে আছে। আমরা সরাসরি তোমাকে কিছু করবো না, বরং তোমার কর্মীদের ওপর আঘাত করা শুরু করবো। তখনই তোমার হুঁশ ফিরবে।’

এদিকে সব বিতর্কের মধ্যেও রণবীর এখন ব্যস্ত তার বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’-এর প্রস্তুতিতে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শিরোনামের এই অ্যাকশন থ্রিলারে তিনি আবারও ‘হামজা আলী মাজারি’ চরিত্রে ফিরছেন।

ছবিতে আরও অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। আদিত্য ধর পরিচালিত ছবিটি আগামী ১৯ মার্চ ঈদ উপলক্ষে মুক্তির কথা রয়েছে।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই হুমকির তালিকায় কেবল রণবীর সিং নন, রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও। পুলিশ ইতোমধ্যেই আয়ুষের আপ্তসহায়কের জবানবন্দি গ্রহণ করেছে। একের পর এক তারকাকে এভাবে টার্গেট করায় বর্তমানে পুরো বলিউড পাড়ায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়