শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক মেহজাবীন চৌধুরী, রহস্যজনক অব্যাহতির অভিযোগ

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। বিদেশ থেকে ফেরার সময় তার কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার পরও কোনো আইনি ব্যবস্থা ছাড়াই তাকে রহস্যজনক অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। সূত্র: দৈনিক বাংলা

জানা গেছে, গত বছরের ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাসগুপ্ত। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমসের তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের এভাবে মদ বহন বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত পণ্যের বিপরীতে ডি শিফটের রেভিনিউ কর্মকর্তা মো. মোতাকাব্বির আলী একটি আটক রশিদ (নং-ডিসিএইচ-ডিই-২০২৫০৮১৫২০) প্রস্তুত করেন।

নিয়ম অনুযায়ী বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করে মামলা হওয়ার কথা থাকলেও, অভিযোগ রয়েছে যে তাদের কেবল মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মেহজাবীনের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি বলেও জানা গেছে।

আটককারী কর্মকর্তা মো. মোতাকাব্বির আলী জানিয়েছেন, তিনি নিয়ম মেনে মালামাল জব্দ করে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কীভাবে বিষয়টি নিষ্পত্তি হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। তাদের প্রটোকল দিতে আসা দুই অ্যাভিয়েশন সিকিউরিটি কর্মকর্তাও লিখিত মুচলেকা দিয়ে দায় এড়িয়েছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়