শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:৫৪ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

একসময় জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। সেই সংসার হঠাৎ করেই ভেঙে যায়। যা নিয়ে অবাক হয়েছিলেন তাদের ভক্তরা। বহু বছর পর সেই বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন রবি চৌধুরী। সম্প্রতি একটি পডকাস্টে তিনি গাড়ী ড্রাইভারের সঙ্গে ডলি সায়ন্তনীর পরকীয়ার অভিযোগ তোলেন।

রবি দাবি করেন, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকেই তার সন্দেহের শুরু। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের ডেকে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারের কোনো দুলাভাই নেই। পরে সেই ব্যক্তির সঙ্গে ডলির পরকীয়ার প্রমাণ পাওয়ার পরই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন বলে জানান। রবির এমন দাবির পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডলি সায়ন্তনী। বুধবার দিনগত রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেন। ডলি লিখেছেন, সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না।

আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে। ডিভোর্স প্রসঙ্গে ডলি সায়ন্তনী জানান, ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম। অতএব এতবছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।

সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়