শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৮:৪৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিলেন কমল হাসান

সম্প্রতি ইরান ও ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তার এই মন্তব্যকে ঘিরেই এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার কমল হাসান।

ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করে অভিনেতার স্পষ্ট বার্তা, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং তারা কোনও দেশের কাছ থেকে অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেয় না।

শনিবার (৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চাপ কমানোর জন্যই ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এই বক্তব্যকেই কড়া ভাষায় আক্রমণ করেন কমল।

ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে রোববার (৮ মার্চ) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কমল হাসান মার্কিন প্রেসিডেন্টকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দেন।

ওই পোস্টে কমল হাসান লেখেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমরা আর বিদেশিদের হুকুম শুনিনা। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।’

চলমান ইরান–ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করে এই অভিনেতার বার্তা, ‘সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকলেই দীর্ঘমেয়াদি বিশ্বশান্তি সম্ভব। আপনার দেশ ও সেখানকার নাগরিকদের শান্তি কামনা করি।’

সম্প্রতি ইরান ও ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানান ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ভারতকে এই অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ‘অভিভাবকসুলভ’ মন্তব্যে ক্ষুব্ধ হয়েই তার প্রতি এভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ করেন কমল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়