শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লপ সিনেমার পারিশ্রমিকও নেননি শাহরুখ, ফিরিয়ে দিয়েছিলেন কোটি টাকা

বলিউডের মেগাস্টার শাহরুখ খান শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও যে বড় মনের মানুষ, তার এক অনন্য দৃষ্টান্ত সামনে এসেছে। দুই যুগ আগে মুক্তি পাওয়া ‘হাম তুমহারে হ্যায় সানাম’ সিনেমার প্রযোজক কেসি বোকাডিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের উদারতার এক অজানা গল্প শুনিয়েছেন।

১৯৯৫ সালের তামিল সিনেমা ‘থোটা চিনুঙ্গি’-র রিমেক হিসেবে ‘হাম তুমহারে হ্যায় সানাম’ নির্মাণের পরিকল্পনা করেন বোকাডিয়া। সিনেমাটিতে শাহরুখ খান, সালমান খান ও মাধুরী দীক্ষিতের মতো তারকাদের সমন্বয় করা হয়েছিল। প্রযোজক জানান, সেই সময় শাহরুখের পারিশ্রমিক ১ থেকে ১.৫ কোটি রুপির ঘরে থাকলেও, তিনি তাকে ২০ দিনের শুটিংয়ের বিনিময়ে ২ কোটি রুপির প্রস্তাব দিয়েছিলেন। শাহরুখও সানন্দে রাজি হয়েছিলেন।

দীর্ঘ ৬ বছর ধরে নির্মাণ কাজ চলার পর সিনেমাটি মুক্তি পেলেও বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। সেই সময় শাহরুখের পারিশ্রমিকের ৯৫ লাখ রুপি বকেয়া ছিল। প্রযোজক যখন সেই বকেয়া টাকা পরিশোধের কথা বলেন, তখন শাহরুখ তাকে এক অবিশ্বাস্য উত্তর দিয়ে অবাক করে দেন।

শাহরুখ বলেছিলেন, আপনি এই টাকা নিয়ে চিন্তা করবেন না। আমি কোনো বিয়ের অনুষ্ঠানে ৫ মিনিট পারফর্ম করেই ৯৫ লাখ রুপি আয় করতে পারি। কিন্তু আপনাকে এই টাকা দিতে হলে আপনার সম্পদ বিক্রি করতে হবে। আমি সেটা চাই না। 

প্রযোজক কেসি বোকাডিয়া আবেগপ্লুত হয়ে জানান, বর্তমান সময়ে এমন উদারতা সচরাচর দেখা যায় না। বকেয়া টাকা নিতে অস্বীকার করে শাহরুখ যে মহানুভবতা দেখিয়েছেন, তা তার ব্যক্তিত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

উল্লেখ্য, ২০০২ সালে মুক্তি পাওয়া এই ত্রিভুজ প্রেমের গল্পটি পরিচালনা করেছিলেন কে এস আধিয়ামান। বক্স অফিসে সফল না হলেও তিন সুপারস্টারকে এক পর্দায় দেখার জন্য আজও সিনেমাটি দর্শকদের স্মৃতিতে অমলিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়