শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১২:০৬ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গোলাপি শাড়িতে কোরবানির গোশত কাটলেন অপু বিশ্বাস, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও। সেখানে কোরবানির গোশত কাটতে দেখা গেছে জনপ্রিয় এই চিত্রনায়িকাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও এটি অভিনেত্রীর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়নি, প্রকাশ করা হয়েছে অপুর প্রডাকশন হাউসের পেজ থেকে। তবুও অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের জমকালো শাড়ি। গলায় ও হাতে ছিল সোনার গহনা।

কোরবানির ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে, যা ভক্তদের নজর কেড়েছে। ভিডিওতে তার চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল বিপুল পরিমাণ কাঁচা মাংস। সেটি দেখে অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, কোরবানির ঈদে প্রায়ই ছাগল কোরবানি দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে মনে করছেন ভক্তরা। ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়