শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৩:১৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শুভ-মিমের খুনসুটি, ‘জামদানি শাড়ি পরে সিনেমার গানে অংশ নিয়েছি’

মনিরুল ইসলাম : ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমা দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। এ ভালোবাসার জন্য দর্শক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিনেমাটির নায়িকা বিদ্যা সিনহা মিম।

মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ‘মালিক’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিম বলেন, “দর্শকদের কাছ থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি, তার জন্য সত্যিই কৃতজ্ঞ। আর সাংবাদিক ভাইয়েরা ঈদের সময় থেকে এখন পর্যন্ত যেভাবে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন, শুধু ‘ধন্যবাদ’ বললে তা যথেষ্ট হবে না।”

তিনি আরও বলেন, “আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম—কবে আপনাদের সঙ্গে দেখা হবে, একসঙ্গে সিনেমাটি দেখব এবং গল্প করব।”

এ সময় তার পাশে ছিলেন সিনেমার নায়ক আরিফিন শুভ। কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে মজার খুনসুটি শুরু হয়। মিমের বক্তব্যের সূত্র ধরে শুভ হেসে বলেন, “আমি তো এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম, কবে নতুন শাড়ি পরে হাজির হবে!”

শুভর এমন মন্তব্যের জবাবে মিম বলেন, “হ্যাঁ, আজ আমি নতুন জামদানি শাড়ি পরে এসেছি। মজার বিষয় হলো, সিনেমার একটি গানেও আমি জামদানি শাড়ি পরেছিলাম। আমাদের মধ্যে এমন খুনসুটি সবসময়ই চলে।”

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে বিনোদন সাংবাদিক ও নির্মাতা সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

অ্যাকশনধর্মী এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক জেদি মানুষকে ঘিরে, যে মায়ের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে ধীরে ধীরে অপরাধ জগতের এক প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়।

নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে ভিন্নধর্মী একটি অ্যাকশন চরিত্রে। চরিত্রটির জন্য তাকে মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে বলে জানা গেছে।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

বিশেষ প্রদর্শনীতে উপস্থিত অনেক দর্শক জানান, শুভ ও মিমের জুটির কারণেই তারা সিনেমাটি দেখতে এসেছেন। তাদের মতে, ছবির গান, সিনেমাটোগ্রাফি এবং দুই তারকার রসায়ন ছিল বিশেষভাবে আকর্ষণীয়। এক নারী বিনোদন সাংবাদিক বলেন, “শুভ ও মিমের কেমিস্ট্রি সত্যিই নজরকাড়া ছিল।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়