শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৩:০৬ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন, নতুন প্রেমের গুঞ্জন!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা বর্তমানে নেপালে অবকাশযাপন করছেন। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তিনি।

এরই মধ্যে তার একটি ছবি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ফেসবুকে বেলুন হাতে একটি ছবি পোস্ট করেন প্রভা। ছবির বেলুনে লেখা ছিল, ‘আই লাভ ইউ’। তা নিয়ে বিস্তর আলোচনা চলছে, অভিনেত্রী কি নতুন করে কারো প্রেমে পড়েছেন? তবে এ বিষয়ে প্রভা কোনো মন্তব্য করেননি।

নেপালের মেঘ-পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভ্রমণের ছবি আপলোড করছেন তিনি। 

একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।’

পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ওই ছবিটিতে কয়েক হাজার প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য এসেছে।

মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়