শিরোনাম
◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর 

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচন: শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছিল জামায়াত-ই-ইসলামী পাকিস্তান। কিন্তু পোস্টটি এখন আর দেখা যাচ্ছে না।

এ অভিনন্দন বার্তা জানিয়েছিলেন জামায়াত-ই-ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের সামাজিক মাধ্যম পেজে তার বক্তব্য প্রকাশ করা হয়।

 পোস্টে বলা হয়েছিল, ‘বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। দেশটির বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়াতে তালাবা (ছাত্রশিবির) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।’ 
 
এতে আরও বলা হয়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- অন্য প্যানেলগুলো একযোগে ভারতপন্থি শক্তির সমর্থন পেয়েছিল। তবুও শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এই বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ 
 
 এই বিজয় ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত করবে উল্লেখ করে, ভারতের ষড়যন্ত্র থেকে তা বাংলাদেশের মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন শিরোনাম রচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
 
পোস্টে, এই নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতিত্ব দিয়েছে পাকিস্তান জামায়াত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়