শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ-আকাশে বিমানের যাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

ভিয়েতনামগামী একটি ফ্লাইটে একজন ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে আলোচনায় এসেছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

‘শট’ (SHOT) নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে পাওয়া ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

 প্রতিবেদনে বলা হয়, মস্কো-হ্যানয় ফ্লাইটে এই ঘটনাটি ঘটে, যখন যাত্রার তিন ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সি একজন যাত্রী।
 
এরপর ভিয়েতনামী ক্রুরা চিকিৎসা সহায়তার জন্য আহ্বান জানালে এগিয়ে যান একই ফ্লাইটে থাকা মিখাইল মুরাশকো। 
 
জানা গেছে, ওই ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন, যা হার্ট অ্যাটাক বা অন্যান্য প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। 
 
 রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী, যিনি নিজেই একজন প্রশিক্ষিত চিকিৎসক; বিমানে থাকা ওষুধ ব্যবহার করে এবং চিকিৎসার মাধ্যমে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল করেছেন বলে জানা গেছে।
 
রোববার (১৪ সেপ্টেম্বর) ‘শট’-এর পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, মিখাইল মুরাশকো ওই যাত্রীর যত্ন নিচ্ছেন, তাকে আশ্বস্ত করছেন এবং সোজা হয়ে বসতে সাহায্য করছেন।
 
আরটি জানিয়েছে, রুশ মন্ত্রী সহায়তা করার পর ওই যাত্রীর অবস্থার উন্নতি হয় এবং তিনি নিরাপদে যাত্রা শেষ করতে সক্ষম হন। আর কোনো জটিলতা ছাড়াই হ্যানয়ে অবতরণ করেন।  সূত্র: আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়