শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার স্বীকৃতি, যা বললেন নেতানিয়াহু

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। তবে এটা কখনো হতে দেওয়া হবে না বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন ইসলায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

তিনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলো সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দিচ্ছে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না।

সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর নেতানিয়াহু বলেন, “অক্টোবর ৭-এর ভয়াবহ হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কার দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের জন্য আরও একটি বার্তা দিচ্ছি—এটা ঘটবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।”

নেতানিয়াহু দাবি করেন, বছরের পর বছর তিনি “এই সন্ত্রাসী রাষ্ট্র” প্রতিষ্ঠা ঠেকিয়েছেন চাপ থাকা সত্ত্বেও।

“আমরা আসলে জুদিয়া ও সামারিয়ায় (পশ্চিম তীর) ইহুদি বসতি দ্বিগুণ করেছি এবং আমরা এই পথেই চলতে থাকবো,” তিনি যোগ করেন।

নেতানিয়াহু আরও জানান, ফিলিস্তিন রাষ্ট্র চাপিয়ে দেওয়ার “সর্বশেষ প্রচেষ্টার” জবাব তিনি যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর দেবেন। তিনি এ সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। সূত্র: বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়