শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পেলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। ছবি: নোবেল প্রাইজ ডটঅর্গ

ধাতব-জৈব কাঠামো আবিষ্কারের যুগান্তকারী কাজের জন্য চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী— জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির ওমর এম ইয়াঘি।

বাংলাদেশ সময় বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স স্টকহোম থেকে তাঁদের নাম ঘোষণা করে। এই আণবিক কাঠামোগুলি অত্যন্ত ছিদ্রযুক্ত হওয়ায় এর মধ্য দিয়ে গ্যাস ও তরল সহজেই প্রবাহিত হতে পারে। এই আবিষ্কার পরিবেশ এবং শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।

নোবেল কমিটি জানিয়েছে, এই ধাতব-জৈব কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড আটকে রাখা, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে ব্যবহার করা সম্ভব। এই বহুমুখী ব্যবহারিক প্রয়োগের জন্যই তাঁদের এই সম্মাননা দেওয়া হলো।

নোবেলজয়ী এই তিন বিজ্ঞানী পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (যা প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি ৬১ লাখ বাংলাদেশি টাকার সমান)। একাধিক বিজয়ী থাকায় এই অর্থ তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। প্রতিবছর রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স পদার্থবিজ্ঞান ও রসায়নে এবং সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়