শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চায় না ইসরাইল: পুতিনের মাধ্যমে নেতানিয়াহুর বার্তা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইরানের কাছে একটি বার্তা পৌঁছে দেয়ার অনুরোধ করেছেন। বার্তাটি হলো, তেল আবিব আর তেহরানের সাথে উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটনিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাজিকিস্তান সফরকালে পুতিন রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, ‘আমরা ইসরাইলের সাথে আস্থার সাথে যোগাযোগ বজায় রেখেছি।

সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপের সময় আমাকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করা হয় যে, ইসরাইল একটি মীমাংসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ধরণের সংঘর্ষে আগ্রহী নয়।’
 
আল জাজিরার প্রতিবেদন মতে, গত সোমবার (৬ অক্টোবর) নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। গত জুলাইয়ের পর থেকে এটা ছিল তাদের মধ্যে তৃতীয় ফোনালাপ।
 
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে- এমন অভিযোগে চলতি বছরের ১৩ জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।
 
 ইরান ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এবং এরপর ট্রু প্রমিজ থ্রি নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। ১২ দিনের তীব্র সংঘাতের পর ২৪ জুন উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাতে ইসরাইলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা যুদ্ধের সময় প্রকাশ না পেলেও এখন ক্রমেই সামনে আসছে।
 
কোনো যুদ্ধবিরতি চুক্তি সই না হওয়ায় ইরানি কর্মকর্তা মনে করছেন, যেকোনো মূহূর্তে নতুন লড়াই শুরু হতে পারে। তার জন্য আগাম প্রস্তুতিও নিচ্ছে দেশটির সেনাবাহিনী।
 
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ক্ষেপণাস্ত্র পাল্লার ‘সব সীমা’ তুলে নিয়েছেন বলে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটি কার্যকর হয়ে থাকলে, তা গত জুনের ভয়াবহ সংঘাতের পর তেহরানের প্রতিরক্ষা অবস্থানে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়