শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও সিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা শান্তি সম্মেলনের সভাপতিত্ব করবেন। মিসরের লোহিত সাগরের উপকূলীয় শহর শার্ম আল-শেখে সোমবার অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে কায়রো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

মিসরীয় প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার বিকালে শুরু হতে যাওয়া এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে গাজা উপত্যকার যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় সূচনা করা’।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইতোমধ্যে সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও উপস্থিত থাকবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। হামাস জানিয়েছে, তারা সম্মেলনে অংশ নেবে না।

শনিবার শার্ম আল-শেখে এক গাড়ি দুর্ঘটনায় তিনজন কাতারি কূটনীতিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিরাপত্তা সূত্রগুলো জানায়, ওই ঘটনায় আরও দুই কূটনীতিক আহত হয়েছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির পরপরই মিসরে এই শান্তি সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে শার্ম আল-শেখে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের অংশগ্রহণে পরোক্ষ আলোচনার মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়।

ইসরায়েলের দুই বছরের সামরিক অভিযানে গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। যুদ্ধের সূত্রপাত হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক সীমান্ত অনুপ্রবেশ করে হামলয়। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়