শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:২২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

গাজায় হামাসের হাতে আটক থাকা ২০ জীবিত জিম্মিকেই হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মুক্তি পাওয়া ৭ জিম্মি এরই মধ্যে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে পৌঁছেছেন। বাকী ১৩ জিম্মি ইসরায়েলের পথে আছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

এই জিম্মিদের ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে অপহরণ করেছিল হামাস।  মুক্তিপ্রাপ্তদের মধ্যে যমজ ভাই জিভ এবং গালি বারম্যানও আছেন। সকালে তাদেরকে গাজায় একসঙ্গে দেখা গেছে।

হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে, ওফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসের দৃশ্য দেখা গেছে, যাদের ইসরায়েল মুক্তি দিচ্ছে।

জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ২৫০ ফিলিস্তিনি বন্দি এবং ১,৭০০ জনেরও বেশি আটক ব্যক্তিকে মুক্তি দেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন এবং তিনি অল্পক্ষণের মধ্যেই ইসরায়েলি সংসদে ভাষণ দেবেন — যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। বিশ্বনেতাদের সঙ্গে এক শান্তি সম্মেলনে অংশ নিতে এরপর তিনি মিসরে যাবেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়