শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে বন্দিদের স্থানান্তরিতও করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ফিলিস্তিনি বন্দিদের দুটি দলে ভাগ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি দলকে ইসরায়েলের ওফার কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়।

আর দ্বিতীয় দলটিকে কেটজিওট কারাগার থেকে দক্ষিণ ইসরায়েলের কেরেম শালোমে স্থানান্তর করা হয়েছে, যেটি গাজার সীমান্ত ক্রসিংগুলির মধ্যে একটি।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের এখন গাজার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়