শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:১৫ সকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা: বিশ্বের নিষ্ঠুর নীরবতায় উত্তরহীন আর্তনাদ

দুই বছর ধরে আগুন ও রক্তের বন্যা: ১৫টি বড় সংকট তৈরি করেছে গাজাবাসীদের জন্য

পার্সটুডে- গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এই অঞ্চলের বাসিন্দাদের জন্য ১৫টি বড় সংকটের দিকে নিয়ে গেছে।

গত দুই বছরে, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এই অঞ্চলের বাসিন্দাদের জন্য ১৫টি বড় সংকটের দিকে ঠেলে দিয়েছে যা একটি অভূতপূর্ব এবং পদ্ধতিগত গণহত্যার কাঠামোর মধ্যে ঘটেছে এবং এর লক্ষ্য ছিল জনগণের উপর চাপ সৃষ্টি করা, হামাসকে আত্মসমর্পণ করতে বাধ্য করা এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর করা।

প্রথম সংকট হল ব্যাপক গণহত্যা যার ফলে ৭৬,০০০ এরও বেশি মানুষ শহীদ ও নিখোঁজ হয়েছে এবং প্রায় ১,৬৯,০০০ জন আহত হয়েছে। আহতদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে।

দ্বিতীয় সংকট হল খাদ্য, পানি এবং অতী প্রয়োজনীয় জিনিসের তীব্র অভাব।

তৃতীয় সংকট হল স্বাস্থ্যসেবা ভেঙে পড়া এবং ওষুধের তীব্র ঘাটতি। হাসপাতালগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং রোগীদের কাছে সাধারণ ওষুধও পৌঁছানোর সুযোগ নেই।

চতুর্থ সংকট হলো ব্যাপকভাবে ঘরবাড়ি ধ্বংস এবং জনবসতিহীন এলাকায় তাঁবুতে মানুষকে জোরপূর্বক বসতি স্থাপন করা।

পঞ্চম সংকট হলো পোশাক, জুতা এবং জ্বালানির মতো মৌলিক পণ্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা, যা দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে।

ষষ্ঠ সংকট হলো যানবাহন ধ্বংস এবং জ্বালানির অভাবের কারণে সৃষ্ট পরিবহন সংকট, যা মানুষকে ঠেলা গাড়ি এবং পশু ব্যবহার করতে বাধ্য করেছে।

সপ্তম সংকট হলো অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য গাজা ত্যাগের উপর নিষেধাজ্ঞা।

অষ্টম সংকট হলো অর্থনীতি ধ্বংস এবং মানুষের আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হওয়া, যা তাদেরকে গৃহস্থালির জিনিসপত্র বিক্রি করতে বা আত্মীয়দের কাছে সাহায্য চাইতে বাধ্য করেছে।

নবম সংকট হলো ব্যাংক বন্ধ এবং নগদ অর্থের অভাব।

দশম সংকট হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার কারণে আবর্জনা এবং পয়ঃনিষ্কাশনের মতো জনসেবা ব্যবস্থার অভাব।

একাদশ সংকট হলো যোগাযোগ এবং ইন্টারনেটের অভাব, যা পারিবারিক ও ব্যবসায়িক সংযোগ ব্যাহত করেছে।

দ্বাদশ সংকট হলো স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যা শিক্ষার্থীদের শিক্ষাগত সুবিধার উপর ভায়াবহ প্রভাব ফেলেছে।

ত্রয়োদশ সংকট হলো বিদ্যুৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং সীমিত জেনারেটরের উপর নির্ভরতা।

চতুর্দশ সংকট হলো ইসরায়েলিদের দ্বারা মানবিক সাহায্য চুরি।

পঞ্চদশ সংকট হলো গাজাকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করা এবং পরিবারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা।

এই সব সংকট গাজার জনগণের জন্য এক বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়