শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:৩২ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের তথ্য ইরানের হাতে: ইসরাইলি বিশেষজ্ঞ

পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থার একজন সিনিয়র বিশেষজ্ঞ স্বীকার করেছেন ইসরাইলের প্রতিটি তথ্য ইরানের হাতে রয়েছে।

চেক পয়েন্ট ইনস্টিটিউটের তথ্য বিভাগের পরিচালক সের্গেই শুকোভিচ, মা'আরিভ পডকাস্টের সাথে একটি সাক্ষাৎকারে এই মিডিয়া আউটলেটের দর্শকদের বলেন, "আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আজ ইরানের কাছে ইসরাইলের প্রতিটি ব্যক্তিগত তথ্য রয়েছে।" পার্সটুডে অনুসারে, তাসনিমের উদ্ধৃতি দিয়ে, হিব্রু ভাষার মিডিয়া আউটলেটটি লিখেছে, যখন ইরানি হুমকির কথা ওঠে, তখন বেশিরভাগ ইসরাইলিই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কথা ভাবে (১২ দিনের যুদ্ধে যেগুলো ইহুদিবাদীদের ওপর মারাত্মক আঘাত হানে), কিন্তু চেক পয়েন্ট ইনস্টিটিউটের সাইবার নিরাপত্তা বিভাগের পরিচালক সের্গেই শুকোভিচের মতে, আসল যুদ্ধ সংঘটিত হচ্ছে সাইবার নেটওয়ার্কে।

মাআরিভের আরও লিখেছে, এই সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, ইরানিরা প্রতিটি ইসরাইলির ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে এবং এমনকি হিব্রু ভাষাও আমাদের সহায়তা করার ক্ষেত্রে আর বাধা হতে পারবে না, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা খেলার সমস্ত নিয়ম বদলে দিয়েছে।

এই ইহুদিবাদী বিশেষজ্ঞ ইসরাইলের ৮২০০ নামক সাইবার ইউনিটে ৯ বছরেরও বেশি সময় ধরে গুপ্তচরবৃত্তি করেছেন। বিভিন্ন সাইবার নিরাপত্তা কোম্পানিতে কাজ করার পর চেক পয়েন্টে চলে এসেছেন। এই বিশেষজ্ঞ আরও বলেছেন যে ইরানিরা ২০১৫ সাল থেকে সাইবার প্রযুক্তিতে তাদের অগ্রগতি ত্বরান্বিত করেছে।

এই সাক্ষাৎকারের অন্য একটি অংশে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানিরা কয়েক বছর আগে থেকে যেসব পদক্ষেপ নেওয়া শুরু করেছে, সেই পদক্ষেপগুলো যুদ্ধ শুরু হওয়ার পর ধারাবাহিকভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।  তারই ফলে আমাদের প্রত্যেক ইসরাইলি'র সকল তথ্য-উপাত্ত ইরানিদের হাতে একেকটি সম্পূর্ণ ফাইল হিসেবে রেখে দিয়েছে, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে মোবাইল ফোন নম্বর, ঠিকানা, পুরো নাম এবং সম্ভবত পারিবারিক সংযোগ এমনকি পাসওয়ার্ড পর্যন্ত তাদের হাতে রয়েছে। আমাদের কারও কারও ক্ষেত্রে এমনকি কেনাকাটার পছন্দও এতে যোগ করা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়