শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর প্রশান্ত মহাসাগরের পানিতে রহস্যজনক রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি, শীতকাল নিয়ে শঙ্কায় বিজ্ঞানীরা

এ বিশাল উষ্ণ এলাকা ‘ওয়ার্ম ব্লব’ নামে পরিচিত | ছবি- এনওএএ

বিবিসি খবর: উত্তর প্রশান্ত মহাসাগরের জলরাশি চলতি গ্রীষ্মে রেকর্ড উষ্ণতা অর্জন করেছে। জলবায়ু বিজ্ঞানীরা এই রহস্যময় সামুদ্রিক তাপপ্রবাহকে নিয়ে বেশ ধাঁধায় পড়েছেন। গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ২০২২ সালের পূর্ববর্তী রেকর্ডের চেয়েও দশমিক ২৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ভূমধ্যসাগরের প্রায় দশ গুণ আকারের এত বিশাল অঞ্চলে তাপমাত্রার এ বৃদ্ধি বিজ্ঞানীদের কাছে 'বিশাল’।

এ বিশাল উষ্ণ এলাকা ‘ওয়ার্ম ব্লব’ নামে পরিচিত। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন সমুদ্রের তাপপ্রবাহ বাড়ালেও, উত্তর প্রশান্ত মহাসাগরের এই অস্বাভাবিক তাপমাত্রা এখনো ব্যাখ্যা করা কঠিন। বার্কলে আর্থ-এর জলবায়ুবিজ্ঞানী জিক হাউসফাদার বলেন, ‘এত বড় অঞ্চলে এমন তাপমাত্রা বৃদ্ধি সত্যিই অভাবনীয়।‘

বিশেষজ্ঞদের মতে, ২০২০ সালের পর থেকে জাহাজে ব্যবহৃত জ্বালানির পরিবর্তনের ফলে বাতাসে সালফার ডাই–অক্সাইড কমেছে। এই গ্যাস আগে সূর্যের তাপের একটি অংশ প্রতিফলিত করত, ফলে সমুদ্রপৃষ্ঠ কিছুটা শীতল থাকত।

এখন সেই শীতলতা না থাকায় সমুদ্রের উপরিভাগের পানি আরো দ্রুত গরম হচ্ছে। একইভাবে, চীনের নগরাঞ্চলে বায়ুদূষণ কমানোর প্রচেষ্টাও প্রশান্ত মহাসাগরকে বাড়তি উষ্ণতা দিয়েছে বলে ধারণা করছেন গবেষকেরা। জাপান ও দক্ষিণ কোরিয়ার অতিরিক্ত গরম গ্রীষ্ম এবং যুক্তরাষ্ট্রের প্রবল ঝড়ের সঙ্গে এই তাপপ্রবাহকে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমান্ডা মেকক বলেন, ‘উষ্ণ সমুদ্র থেকে প্রচুর আর্দ্রতা উঠে বায়ুমণ্ডলে জমে, যা ঝড়-বৃষ্টিকে তীব্র করে তোলে।‘ এমনকি ইউরোপ ও যুক্তরাজ্যের আবহাওয়াতেও এই উষ্ণতা প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা বলছেন, উত্তর প্রশান্ত মহাসাগরের এই তাপীয় তরঙ্গ আর্কটিকের ঠান্ডা বাতাসকে ইউরোপে টেনে আনতে পারে, ফলে শীতের শুরুটা হতে পারে স্বাভাবিকের চেয়ে ঠান্ডা।

একই সময়ে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে লা নিনা অবস্থা তৈরি হচ্ছে— যেখানে সমুদ্রের পানি অস্বাভাবিকরকম ঠান্ডা থাকে। সাধারণত লা নিনা ইউরোপে শীতের শুরুতে ঠান্ডা এবং শেষে তুলনামূলক উষ্ণ আবহাওয়া আনে।

তবে বিশেষজ্ঞদের ধারণা, এ বছর লা নিনা দুর্বল হবে, তাই উত্তর প্রশান্ত মহাসাগরের উষ্ণতাই শীতের ধারা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়