শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরকা পরে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে সিনেটর হ্যানসন, তীব্র ক্ষোভে কার্যক্রম বন্ধ

ইত্তেফাক: অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন বোরকা পরে পার্লামেন্টে উপস্থিত হওয়ায় ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন। তাকে বোরকা খুলে আসতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান, যার ফলে পার্লামেন্টের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।

বিবিসি জানিয়েছে, অভিবাসনবিরোধী দল ওয়ান ন্যাশন থেকে কুইন্সল্যান্ডের নির্বাচিত সিনেটর পলিন হ্যানসন দ্বিতীয়বারের মতো পার্লামেন্টে বোরকা পরে হাজির হলেন। তিনি জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার জন্য প্রস্তাবিত একটি বিল উত্থাপন করতে চাইছিলেন এবং এ বিষয়টি নিয়ে তিনি বহুদিন ধরেই প্রচারণা চালাচ্ছেন।

পলিন হ্যানসন বলেন, তার বিলটি সিনেট বাতিল করে দেওয়ার প্রতিবাদেই তিনি এ কাজ করেছেন। তার এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন অন্য সিনেটরেরা। একজন সিনেটর এটিকে স্পষ্ট বর্ণবাদ বলে মন্তব্য করেছেন। 

সোমবার (২৪ নভেম্বর) অন্যান্য আইনপ্রণেতারা যখন পলিনকে বিলটি উপস্থাপনা থেকে বিরত রাখেন, তখনই তিনি বেরিয়ে গিয়ে বোরকা পরে আবার পার্লামেন্টে হাজির হন। নিউ সাউথ ওয়েলসের মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকি বলেন, তিনি একজন বর্ণবাদী সিনেটর এবং তার আচরণ স্পষ্ট বর্ণবাদ প্রদর্শন করছে। 

পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেইমান এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। সরকারি দলের সিনেট নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঘটনাটিকে অসম্মানজনক বলে নিন্দা করেন। তিনি আরও বলেন, পলিন অস্ট্রেলিয়ান সিনেটের হওয়ার যোগ্য নন এবং বোরকা না খোলায় তিনি পলিনকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দেন।

ফেসবুকে এক পোস্টে হ্যানসন লিখেছেন, যদি তারা না চায় আমি এটা পরি—তাহলে বোরকা নিষিদ্ধ করুক। এর আগে ২০১৭ সালেও তিনি সংসদে বোরকা পরে পার্লামেন্টে এসেছিলেন এবং তখনও দেশব্যাপী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়