শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আবুধাবিতে রুশ প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক

চলমান যুদ্ধের অবসানের লক্ষে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। 

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল এবং রাতেই রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু করেন। মঙ্গলবারও (২৫ নভেম্বর) আলোচনা অব্যাহত থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল। পৌঁছে সেদিন রাতেই তিনি রুশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনার এই ধাপ মঙ্গলবার (২৫ নভেম্বর)ও চলবে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে মতবিরোধ কমানোর চেষ্টা করলেও এখনো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এরমধ্যে আলোচনার প্রেক্ষাপট ঘিরে ইউক্রেন সতর্ক করে বলছে—ক্রেমলিনের শর্তে কোনো সমঝোতা চাপিয়ে দেওয়ার চেষ্টা যেন না হয়।

ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার পরই আবুধাবির এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—আবুধাবিতে তিন পক্ষ একসঙ্গে বৈঠকে বসেছে কি না, নাকি পৃথক পৃথক বৈঠক চলছে—সেটি এখনও পরিষ্কার নয়।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ২৮ দফার একটি শান্তি রূপরেখা উপস্থাপন করে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) এটি ইউক্রেনীয় কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপর রোববার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় নেতারা এক বৈঠকে বসেন।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়