শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাজিকিস্তান সীমান্তে আফগানিস্তান থেকে আসা ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত

তাজিকিস্তানের সীমান্তে প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা ড্রোনের আঘাতে তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন মতে, গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা দূতাবাস। তবে ড্রোন হামলার পেছনে কে বা কারা তা জানায়নি। তাজিকিস্তানকে ঘটনাটি তদন্তের জন্য অনুরোধ করেছে চীন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএমকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছে এবং ড্রোনটি এসেছে আফগানিস্তান থেকে। ড্রোনটির সঙ্গে গ্রেনেড যুক্ত করা ছিল। নিহত তিন চীনা ওই কোম্পানির কর্মী ছিলেন।

আফগানিস্তানের তালেবান সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে কাবুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত কয়েক বছরে একাধিকবার পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে ইসলামাবাদ। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়