শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান 'বায়রাক্টর কিজিলেলমা' এর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: আকাশে নতুন ইতিহাস গড়ল তুরস্ক

বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে তুরস্কের 'বায়রাক্টর কিজিলেলমা' আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববার (৩০ নভেম্বর) তুর্কি প্রতিরক্ষা সংস্থা বায়কার-এর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চগতির ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যা ইতিহাস তৈরি করেছে।

পরীক্ষার সময় পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমানও মানুষবিহীন যুদ্ধবিমান 'কিজিলেলমা'র সঙ্গে উড়েছিল। এগুলো কিজিলেলমার সঙ্গে 'যৌথ ক্রু-আনক্রু অপারেশনে ফর্মেশন ফ্লাইট' পরিচালনা করে। এটি ভবিষ্যতের বিমান যুদ্ধের নতুন ধারণা প্রদর্শন করে।

নিম্ন রাডার ক্রস-সেকশন এবং উন্নত সেন্সরের কারণে কিজিলেলমার যুদ্ধবিমানটি দূর থেকে শত্রু বিমানকে দেখা না গেলেও সনাক্ত করতে সক্ষম।

২০০৩ সাল থেকে সম্পূর্ণ স্ব-অর্থায়নে পরিচালিত 'বায়কার' ড্রোন রপ্তানিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

কোম্পানিটি ২০২৩ সালে ১.৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে এবং ২০২৪ সালেও একই ধারা অব্যাহত রাখে। কোম্পানিটির মোট আয়ের ৯০ শতাংশই আসে রপ্তানি থেকে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়