শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ‘ফিফা শান্তি পুরস্কার’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ফিফা শান্তি পুরস্কার’ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উপস্থিত ছিলেন।

পুরস্কার ঘোষণা করে ফিফা জানায়, ফুটবল শান্তির প্রতীক—বিশ্বব্যাপী যারা ঐক্য ও সম্প্রীতি গঠনে ভূমিকা রাখেন, তাদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে একত্রে আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’

এই বছর থেকেই প্রতিবছর পুরস্কারটি দেওয়া হবে। তবে প্রথমবারের পুরস্কারটি দেওয়া হলো বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেই। ইনফান্তিনো আরও জানান, ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন, ট্রাম্পের ভূমিকা নোবেল শান্তি পুরস্কারের পর্যায়ের।

ইনফান্তিনো ট্রাম্পের হাতে পদক তুলে দেন এবং প্রদত্ত সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান। সার্টিফিকেটে উল্লেখ ছিল—বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের পক্ষ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

তবে এই পুরস্কারের মনোনয়ন, যাচাই–বাছাই বা নির্বাচনের মানদণ্ড প্রকাশ করেনি ফিফা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে ফিফাকে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়