শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। যেসব জায়গায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত সেখানে এই হামলা চালানো হয়েছে। সোমবার মধ্যরাতে এ হামলা চালায় ইসরাইল।

ইসরাইল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরাইলি বাহিনী। 

ইসরাইলের দাবি, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরাইল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে। সূত্র: টাইমস অব ইসরাইল, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়