শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব ও কাতারের মধ্যে চুক্তি: দ্রুত গতির ট্রেনে দুই ঘণ্টায় রিয়াদ থেকে দোহা ভ্রমণ

সৌদি আরব-কাতার নিজেদের মধ্যে একটি বিশেষ চু্‌ক্তি করেছে। যার আওতায় দুই দেশের মধ্যে চালু হবে উচ্চগতির রেল চলাচল। সোমবার দুই উপসাগরীয় দেশ নিজেদের রাজধানীকে সংযুক্ত করতে এই রেললাইন নির্মাণ চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রকল্পটি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের সরকারি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চগতির বৈদ্যুতিক যাত্রীবাহী রেলওয়ে রিয়াদ এবং দোহারকে যুক্ত করবে। নেটওয়ার্কে সৌদি আরবের আল-হোফ-হফ এবং দাম্মাম শহরগুলোও অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

এই অত্যাধুনিক ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) বেশি গতিতে ছুটতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে। ফলে দুই রাজধানীর মধ্যে ভ্রমণে সময় লাগবে প্রায় দুই ঘণ্টা। যেখানে বর্তমানে সরাসরি বিমান যাত্রায় প্রায় ৯০ মিনিট সময় লাগে।

বিবৃতি অনুযায়ী, এই প্রকল্পটি ছয় বছরের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি প্রতি বছর এক কোটি যাত্রী পরিবহনের ক্ষমতা রাখবে বলেও আশা করা হচ্ছে।

ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের আমিরের রিয়াদ সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: খালিজ টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়