শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা চলাকালে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ২ আহত ৮

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। এখনো পর্যন্ত হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। 

স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এই ঘটনা ঘটে বলে খবর দিয়েছে আল জাজিরা। রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। তবে ঘটনাস্থলে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে মেয়র নিশ্চিত করেছেন।

মেয়র স্মাইলি বলেছেন, শনিবার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পারে, যখন জরুরি নম্বর ৯১১ থেকে ফোন আসে। তিনি নিশ্চিত করেছেন যে দুজন মারা গেছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও জানান যে হতাহতের সংখ্যা পরিবর্তন হতে পারে, তবে হামলাকারীর পরিচয় তিনি প্রকাশ করেননি এবং বলেছেন ঘটনাটি এখনো তদন্তনাধীন।

বিকাল ৪টা ২২ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে। তারা জানায় বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়। তবে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কিভাবে প্রবেশ করেছে আবার বেরিয়ে গেছে তারা সেটি এখনো নিরুপণ করতে পারেনি।

হামলার কিছুক্ষণ পর অনলাইনে একটি খবর ছড়িয়ে পড়ে যে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে বন্দুকধারীকে আটকের তথ্য জানালেও, পরবর্তীতে সেখান থেকে সরে আসেন। ফলে এই নিয়ে দুই রকমের খবর পাওয়া যায়।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়