শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০২:০৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ-ওমরাহযাত্রীর শিশুদের নিয়ে সুসংবাদ দিলো সৌদি

পবিত্র হজ এবং ওমরাহ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য চালু করা হয়েছে বিশেষ পরিচয়মূলক সেফটি ব্রেসলেট, যেখানে অভিভাবকদের যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকবে।

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে, মসজিদুল হারামে প্রবেশের সময় শিশুদের হাতে এই পরিচয় ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে কোনো শিশু হারিয়ে গেলে বা ভিড়ের কারণে অভিভাবক থেকে বিচ্ছিন্ন হলে দ্রুত তাকে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

ব্রেসলেটটিতে শিশুর অভিভাবকের ফোন নম্বরসহ প্রয়োজনীয় যোগাযোগের তথ্য যুক্ত থাকে। 

কর্তৃপক্ষ জানায়, এটি একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ, যার উদ্দেশ্য দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করা।

এই পরিচয় ব্রেসলেট মসজিদুল হারামের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে কিং আবদুল আজিজ গেট এবং কিং ফাহদ গেট বা ৭৯ নম্বর গেটে দায়িত্বে থাকা কর্মীরা অভিভাবকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে সহজেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন।

ওমরাহ মৌসুম ও হজের মতো ব্যস্ত সময়ে মসজিদুল হারামে মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা বহুগুণে বেড়ে যায়। এ সময় শিশুদের নিরাপত্তার স্বার্থে অভিভাবকদের এই সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে একদিকে অভিভাবকরা মানসিক স্বস্তি পাবেন, অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও উচ্চ মানদণ্ড প্রতিষ্ঠিত হবে।

সূত্র: গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়